চমক রেখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের
![]() |
| চমক রেখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের |
মো: আরাফাত হোসেন
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। সময়ের হিসাবে ওয়ানডে বিশ্বকাপের জন্য হাতে সময় আছে আর মাত্র ১২ দিন। তবে এশিয়া কাপ ও ইনজুরির কারণে এতদিন বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান। এবার চমক রেখে বিশ্বকাপ মিশনের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন